চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্নিগ্ধা পাল জুঁই-এর বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩

চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্নিগ্ধা পাল জুঁই-এর বিদায় সংবর্ধনা

Manual4 Ad Code

ঝলক দত্ত | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ এপ্রিল ২০২৩ : শ্রীমঙ্গলের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্নিগ্ধা পাল জুঁই-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল ২০২৩) দুপুর ১২টায় চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে স্কুলের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের সভাপতিত্বে ও শিক্ষক অনিতা দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জ্যোতিষ রঞ্জন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনোরমা দেবী।
বিদায়ী সংবর্ধিত শিক্ষকের মা, বাবা ও স্বামীসহ উপস্থিত ছিলেন ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব, অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রনবেশ চৌধুরী অন্তু, অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

Manual7 Ad Code

Manual3 Ad Code

বিদায়ী শিক্ষক স্নিগ্ধা পাল জুঁই বলেন, ‘আমি আমার চাকুরী জীবনের প্রথম এই বিদ্যালয়ে যোগদান করে দীর্ঘ ১০ বছর সবার সহযোগীতায় চাকুরী জীবন পার করেছি। দীর্ঘ ১০ বছরে এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে বেগবান করার জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারসহ অন্যান্য শিক্ষকদের সহযোগিতা কথা উল্লেখ করতে হয়।’
এসময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়লে আর কোন কথা বলতে পারেননি।
বিদায়ী শিক্ষকের সম্মানে প্রদেয় মানপত্র পাঠ করেন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী অত্রি দেব।
শেষে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিবাবকদের উদ্যোগে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ