প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ এপ্রিল ২০২৩ : দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল ২০২৩) এক বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই নিন্দা ও উদ্বেগ জানান।

Manual7 Ad Code

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গতকাল সোমবার সন্ধায় রাজধানীর কাওরান বাজারস্থ দৈনিক ‘প্রথম আলো’র প্রধান কার্যালয়ের নিচতলায় (প্রগতি ভবন) কয়েকজন যুবক ঢুকে হট্টোগোল করছেন। সেখানে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রের নিরাপত্তা কর্মীদের ধমকাচ্ছেন এক যুবক। এরপর ওই যুবককে লাল কালি দিয়ে ‘প্রথম আলো’র লোগোর উপর বার বার ক্রস চিহ্ন আঁকতে দেখা যায়। এসময় ওই যুবককে ‘প্রথম আলো বয়কট’ বলতেও শোনা যায়।

Manual1 Ad Code

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, প্রথম আলোর কোনো লেখায় বা রিপোর্টে কেউ সংক্ষুদ্ধ হলে তার প্রতিবাদ জানানোর প্রচলিত পদ্ধতি রয়েছে। কিন্তু এভাবে একটি গণমাধ্যমের কার্যালয়ে গিয়ে এমন আচরণ সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রথম আলোতে ডিআরইউ’র অনেক সদস্য রয়েছেন। অসংখ্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। আমরা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি প্রথম আলোর সাংবাদিক, সকল স্তরের শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ