প্রকাশিত সংবাদের প্রতিবাদ কমরেড মেননের

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ কমরেড মেননের

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ এপ্রিল ২০২৩ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি আজ রবিবার (১৬ এপ্রিল ২০২৩) দৈনিক যুগান্তরের শিরোনাম “আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল, আসন ধরে রাখাই বড় চ্যালেঞ্জ শরীকদের” শীর্ষক প্রিন্ট ও অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, আমাকে উদ্ধৃত করে ‘মানুষের ভোটের অধিকারই …. কেমন জনপ্রিয়তা’ যে অপ্রাসঙ্গিক ও অবান্তর মন্তব্য প্রকাশ করা হয়েছে তা আমাকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। এই মন্তব্যে অতি স্বাভাবিকভাবেই ১৪ দল কেবল নয়, দেশের মানুষের মধ্যেও ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। প্রতিবেদক আমাকে এ ধরনের প্রশ্নও করেন নাই এবং আমি এ ধরনের উত্তরও দেই নাই। প্রতিবেদনটি মূলত ১৪ দলের ঐক্যবদ্ধ নির্বাচন, আসন ভাগাভাগি ও প্রতীক সংক্রান্ত ছিল। সে ক্ষেত্রে এই মন্তব্য প্রাসঙ্গিকভাবে আসে না বলেই সবাই বুঝবেন। আমি আশা করব পত্রিকা কর্তৃপক্ষ এ ব্যাপারে সংশোধনী দিয়ে যে ক্ষতি হয়েছে তার প্রতিবিধানে ব্যবস্থা নিবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ