সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৭ এপ্রিল ২০২৩ : আগামীকাল ২৮ এপ্রিল শেখ জামাল এর ৬৯তম জন্মদিবস উপলক্ষ্যে জন্মগত মুখমন্ডল বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রপচার করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয় প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে (৩ ও ৪ মে ) দুই দিনব্যাপী শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছেন উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।
এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চলতি মাসের ২৯ ও ৩০ এপ্রিল রোগী বাছাই করা হবে।
সেবা নিতে ইচ্ছুক রোগীদের সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত যোগাযোগ করার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি