আগামী ১৫ এপ্রিল বায়ুদূষণ কমাতে দ্বৈত নীতির পরিহার জরুরী শীর্ষক সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

আগামী ১৫ এপ্রিল বায়ুদূষণ কমাতে দ্বৈত নীতির পরিহার জরুরী শীর্ষক সংবাদ সম্মেলন

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ১৩ এপ্রিল ২০২৩ : বায়ুদূষণ কমাতে দ্বৈত নীতির পরিহার জরুরী শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করছে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং বারসিক।
আগামী শনিবার (১৫ই এপ্রিল ২০২৩) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

উক্ত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য প্রদান করবেন স্টামফোর্ড বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।
ইন্সটিউট অব আর্কিটেকচার এর সহ সভাপতি এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক উপাচার্য এবং অধ্যাপক মোহাম্মদ আলী নকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারন সম্পাদক শরীফ জামিল।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের শিক্ষক ও ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বারসিক এর সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ