সিলেট ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫
নিজস্ব সংবাদদাতা | জগন্নাথপুর (সুনামগঞ্জ), ০৪ এপ্রিল ২০২৫ : সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাউলসন্ধ্যার এক আসর মাঝপথে বন্ধ করে দিয়েছে প্রশাসন। অনুমতি না নেওয়ার অজুহাতে ও বিশৃঙ্খলা এড়াতে এ আসরটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহর নেতৃত্বে জগন্নাথপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর একটি দল গিয়ে ওই গানের আসর বন্ধ করে দেয়। এর আগে রাত ৮টার দিকে এ আসরটি শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, কোনো রকমের অনুমতি ছাড়াই উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ দক্ষিণপাড় কুশিয়ারা সেতু এলাকায় বাউল আসর আয়োজন করেন এলাকার লোকজন। সেখানে যোগ দেয় নারী বাউল শিল্পীরাও। এ নিয়ে স্থানীয় একটি চক্রের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়। এক পর্যায়ে রাত ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেয় প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ বলেন, এ আয়োজনে সরকারি কোনো অনুমতি ছিল না। তা ছাড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিশৃঙ্খলা এড়াতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি