মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন ও নো-স্মোকিং সাইন প্রদান

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন ও নো-স্মোকিং সাইন প্রদান

Manual3 Ad Code
  • বাজারের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় যৌথ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ : রাজধানীর কাঁচাবাজারগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে মাছ, মাংস, শাকসবজি ও ফলমূলের পচনশীল উচ্ছিষ্ট যত্রতত্র ফেলার কারণে বাজারের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এ পরিস্থিতিতে বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন ও নো-স্মোকিং সাইন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

Manual5 Ad Code

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির ম্যানেজার মো. মাসুম রানা, ডব্লিউবিবি ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার, প্রকল্প কর্মকর্তা মো. ইমরান মিয়া, কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তারসহ বাজারের বিভিন্ন পর্যায়ের বিক্রেতারা।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু একটি ডাস্টবিন স্থাপনের মাধ্যমে বাজারের সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়। তবে এ ধরনের ছোট উদ্যোগ বাজারের পরিচ্ছন্নতা রক্ষায় সচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাজার কমিটি ও বিক্রেতারা সম্মিলিতভাবে উদ্যোগী হলে ভবিষ্যতে আরও ডাস্টবিন স্থাপন এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

তাঁরা আরও বলেন, বাজারের পচনশীল উচ্ছিষ্ট ও অন্যান্য বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বাজার কমিটি, বিক্রেতা, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু বাজার কমিটি বা পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব নয়; বরং সংশ্লিষ্ট সবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি স্বাস্থ্যসম্মত বাজার পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

Manual8 Ad Code

বক্তারা মনে করেন, নগরীর পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাজারে ডাস্টবিন স্থাপনের পাশাপাশি ধূমপান নিরুৎসাহিত করতে নো-স্মোকিং সাইন প্রদান করা হয়।

Manual2 Ad Code

তাঁরা বলেন, ছোট ছোট উদ্যোগের ধারাবাহিক বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগর পরিবেশ গড়ে তোলা সম্ভব।