২৮ জানুয়ারি সংবিধান সংশোধনের রাজনীতি শীর্ষক বিশেষ ওয়েবিনার

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩

২৮ জানুয়ারি সংবিধান সংশোধনের রাজনীতি শীর্ষক বিশেষ ওয়েবিনার

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২০ জানুয়ারি ২০২৩ : সংবিধান সংশোধনের রাজনীতি শীর্ষক বিশেষ ওয়েবিনারের অায়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ।
অাগামী শনিবার (২৮ জানুয়ারি ২০২৩) সকাল ১১টায় বিশেষ এ ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

আলোচনা করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ড. শাহদীন মালিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ও অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আইন কর্মকর্তা ড. রিদওয়ানুল হক।

Manual6 Ad Code

এছাড়াও ভার্চুয়ালী যুক্ত হবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

 

Manual2 Ad Code

তারিখ ও সময় :
২৮ জানুয়ারি ২০২৩, শনিবার
সকাল ১১টা (ঢাকা সময়)

প্ল্যাটফর্ম :
জুম : Meeting ID: 896 3827 9887 / Passcode: 792191
লিঙ্ক : https://us06web.zoom.us/j/89638279887?pwd=a2UyUUtySkFUb1pmd0o5QXZYeFpiQT09

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের ফেসবুক পেজ থেকে লাইভ হবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ