মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে কমরেড মেননের সাক্ষাৎ

প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে কমরেড মেননের সাক্ষাৎ

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিদায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের সাথে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৩) সন্ধ্যায় সৌজন্য সাক্ষাত করেছেন ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সভাপতি কিংবদন্তি রাজনীতিবিদ জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এবং তাঁর সহধর্মিনী নারী ঐক্য পরিষদের সভানেত্রী ও সংরক্ষিত আসনের মাননীয় সাংসদ লুৎফুন নেসা খান বিউটি।

Manual1 Ad Code


সাক্ষাতকালে তারা পার্লামেন্টের ডেপুটি স্পীকার, স্পীকার ও মহামান্য রাষ্ট্রপতি হিসেবে জনাব আব্দুল হামিদের ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন ও তার জন্য কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন যে অবসরকালেও তিনি জাতিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাবেন। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।

Manual6 Ad Code