দুই শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু সম্পর্কিত বই বিতরণ

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

দুই শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু সম্পর্কিত বই বিতরণ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শরীয়তপুর, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ : “পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনে রেখে দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু সম্পর্কিত বই বিতরণ করেছে শরীয়তপুর পৌরসভা যুবলীগ।
আওয়ামী যুবলীগের সূবর্ণজয়ন্তী উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” সম্পর্কিত ২ শতাধিক শিশুতোষ বই বিতরণ করেন শরীয়তপুর পৌরসভা যুবলীগের সহ-সভাপতি সাংবাদিক মো. রোমান আকন্দ।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি ২০২৩) শরীয়তপুরের সাজনপুর মর্ডান কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে যুবলীগ নেতা মো. রোমান আকন্দ বলেন, কোমলমতি শিশু শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতেই আমাদের এই উদ্যোগ। এর মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে পারবে। আর আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।
বই বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সোহাগ হাওলাদারসহ শিক্ষার্থীর অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ