রাষ্ট্রপতি পদে আ.লীগের প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

রাষ্ট্রপতি পদে আ.লীগের প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৩ : দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সাবেক দুদক কমিশনার ও ‘৭১-এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনীত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যও। এছাড়া সাবেক জেলা ও দায়রা জজ।

Manual8 Ad Code

রবিবার (১২ ফেব্রুয়ারি ২০২৩) সকালে নির্বাচন কমিশনে ওবায়দুল কাদেরের নেতৃত্বে মনোনয়নপত্র জমা দিয়েছে আওয়ামী লীগ।

Manual5 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে দলীয় প্রার্থী হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিনকে মনোনীত করে মনোনয়নপত্র জমা দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল।

Manual8 Ad Code

তফসিল অনুযায়ী, আইনি বাধ্যবাধকতা অনুসারে একক প্রার্থী থাকলে এবং তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

প্রার্থীর মনোনয়নপত্র যাচাই হবে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে। এই নির্বাচনের ভোটার সংসদ সদস্যরা।

Manual8 Ad Code

অবশ্য রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের দিনেই একক প্রার্থীকে রাষ্ট্রপতি পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।