বকেয়া মজুরী ও নতুন চুক্তি সম্পাদনসহ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

বকেয়া মজুরী ও নতুন চুক্তি সম্পাদনসহ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ ফেব্রুয়ারি ২০২৩ : সদস্য চাঁদার হিসাব নিকাশ, মজুরীর ১৯ মাসের বকেয়া পাওনা পরিশোধ ও নতুন চুক্তি সম্পাদনসহ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্বাচন দাবি করেছে শ্রমিকদের একটি পক্ষ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি ২০২৩) দুপুর ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ মম্মেলনে এসব দাবি জানান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাচাশ্রই এডহক কমিটির আহবায়ক ও রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী।

সংবাদ সম্মেলনে বাচাশ্রই এডহক কমিটির আহবায়কের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চা শ্রমিক নেতা সেলিম আহমদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি মেয়াদউত্তীর্ণ ও অবৈধ। কমিটির মেয়াদ প্রায় ২৫ মাস গত হয়েছে। এই কমিটির দ্বারা মালিকপক্ষের সঙ্গে চুক্তি করা সম্ভব নয়। বর্তমান কমিটি সময়মত ইউনিয়নের নির্বাচন করতেও ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, সাধারণ শ্রমিকদের চাপের মুখে নির্বাচন করতে ব্যর্থতার দায় শ্রমিক বান্ধব সরকারের উপর চাপানোর চেষ্টা চালাচ্ছে।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা বিজয় বুনারজি বলেন, চা শ্রমিকদের সদস্য চাঁদার হিসাব, শ্রমিকদের ১৯ মাসের বকেয়া মজুরি আদায়, নতুন চুক্তি সম্পাদন, ইউনিয়নের নির্বাচন ও অন্যান্য বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে সাধারণ চা শ্রমিকরা গত ৮ জানুয়ারি লেবার হাউসে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কমিটির সভাপতি মাখন লাল কর্মকারের কাছে আল্টিমেটামপত্র প্রদান করেছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সংশোধিত গঠনতন্ত্রে শ্রমিকদের কাছ থেকে কীভাবে আরও অর্থ আত্মসাৎ করা যায় এর ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া লক্ষাধিক চা শ্রমিকের বৃহৎ ট্রেড ইউনিয়ন পরিচালনায় শ্রম অধিদপ্তরের নিরপেক্ষতা নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলা হয়েছে।

এসব বিষয়ে গত ৮ ফেব্রুয়ারি শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পত্র দেওয়া হয়েছে জানিয়ে সুরাহা না হলে আগামী ১৯ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে চা শ্রমিক প্রতিনিধি সমাবেশ করার ঘোষণা দেন শ্রমিক নেতারা। অনিবার্য কারণবশত তা স্থগিত করে আাগামী ২৬ ফেব্রুয়ারি তারিখে সমাবেশটি অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

জানতে চাওয়া হলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ এ কন্দ বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত মেয়াদউত্তীর্ণ কমিটি দায়িত্ব পালন করতে পারে। সংগঠনের ‘গঠনতন্ত্র মোতাবেক কমিটি পরিচালিত হচ্ছে। মাস দুই একের মধ্যে ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে।’

সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পরিমল সিং বাড়াইক, গীতা রানী কানু, রামদয়াল গোয়ালা, সুকুমার রাজভর, জগৎ তাঁতী ও বির্জু কালিন্দী প্রমূখ।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাচাশ্রই এডহক কমিটির আহবায়ক বিজয় বুনার্জী, শ্রমিক নেতা সেলিম আহমদ, পরিমল সিং বাড়াইক, গীতা রানী কানু ও রামদয়াল গোয়ালা।

Manual6 Ad Code