শহীদ মিনারে ওয়ার্কার্স পার্টির পুষ্পার্ঘ অর্পণ

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩

শহীদ মিনারে ওয়ার্কার্স পার্টির পুষ্পার্ঘ অর্পণ

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৩ : আজ রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড কিশোর রায়, কমরেড মোতাসিম বিল্লাহ সানি প্রমুখ।

কেন্দ্রীয় শহীদ মিনারে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের শ্রদ্ধার্ঘ

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা চাই-এই দাবির ভিত্তিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে আত্মহুতি দিয়েছিলেন, সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ দামাল ছেলেরা। আজ তার ৭১ বছর পুর্তি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সকাল সাড়ে ৭টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান, পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমরেড কিশোর রায়, কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড তপন সাহা, কমরেড তাপস দাস, কমরেড ওমর ফারুক সুমন, কমরেড আনোয়ার আলী, কমরেড মঈনুদ্দীন আহমদ রাসেল, কমরেড রুহুল আমিন, কমরেড আমিনুল ইসলাম, কমরেড ফুলবাবু, কমরেড মানিক হাওলাদার, কমরেড সোহেল মাহমুদ, কমরেড রাজন চৌধুরী প্রমুখ। পুষ্পার্ঘ্য নিবেদন শেষে মুষ্টিবদ্ধ হাত তুলে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর উত্তরের শ্রদ্ধার্ঘ

অনুরূপ ভাবে একই সময়ে পার্টির ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড তৌহিদুর রহমান, কমরেড তাজুল ইসলাম, কমরেড তাপস কুমারIMG_0159.JPG
রায়, কমরেড ইয়াদুল ইসলাম, কমরেড বাচ্চু মিয়া প্রমুখ পুষ্পার্ঘ্য নিবেদন শেষে মুষ্টিবদ্ধ হাত তুলে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Manual3 Ad Code

শহীদ মিনারে ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার পুষ্পার্ঘ অর্পণ

Manual3 Ad Code

আজ রাত সাড়ে ১২টায় মৌলভীবাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক কমরেড তাপস ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

Manual5 Ad Code

বায়ান্নের ভাষা আন্দোলনে শহীদ বরকত, রফিক, সালাম, জব্বার, আওয়াল, ওহিউল্লাহ সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অভিবাদন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান বলেন, “ভাষার মর্যাদা রক্ষার জন্য রক্তদান পৃথিবীর ইতিহাসে বিরল। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করার জন্য ১৯৪৮ সালে এ দেশের ছাত্র সমাজ মহান ভাষা আন্দোলনের সূচনা করে। ভাষার জন্য ১৯৫২ সালে ছাত্রদের জীবনদানের মধ্য দিয়ে এ দেশের ছাত্র সমাজের গৌরবময় রক্তাক্ত ইতিহাস সৃষ্টি হয়। ‘৫২-এর ছাত্র আন্দোলন এদেশের বাঙালী জাতির মুক্তি সংগ্রামের আকাঙ্খাকে জাগ্রত করে।
আমাদের দেশের জনগণের সকল সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগ্রামের ইতিহাস ও অর্জনকে সংরক্ষণ এবং আমাদের দেশের জনগণের সংগ্রাম, জাতীয় ঐতিহ্য ও গৌরবকে অক্ষুন্ন রাখার শপথে একুশের প্রেরণায় উজ্জীবিত জাতি ঐক্যবদ্ধভাবে আবারও সকল ধরণের দেশী-বিদেশী শোষণ-বঞ্চনা-অনুন্নয়ন-লুণ্ঠনের বিরুদ্ধে সংগ্রাম করুক- এই প্রত্যাশা করি। মহান একুশে ফেব্রুয়ারী ও ভাষা শহীদদের সংগ্রাম-স্বপ্ন-লক্ষ্য-স্মৃতি অমর হোক।”