কয়া চাইল্ড হ্যাভেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহকে গ্রেফতারের নিন্দা

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

কয়া চাইল্ড হ্যাভেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহকে গ্রেফতারের নিন্দা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ : সম্মিলিত সামাজিক আন্দোলন নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদেীস ও সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ এক বিবৃতিতে কুষ্টিয়া জেলার কুমারখালীতে কয়া চাইল্ড হ্যাভেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহকে ষড়যন্ত্রমূলকভাবে কথিত ধর্ম অবমাননার ধুয়া তুলে পরিকল্পনামত ও ষড়য়ন্ত্রমূলক মামলায় গ্রেফতার ও গ্রেফতারের পর তার বাডিতে ভাঙচুর ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Manual6 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী স্পষ্ট বুঝা যাচ্ছে যে ধর্মের নামে হিংসা, বিদ্বেষ ছড়িয়ে সুবিধাবাদী মহল এই জঘন্য ঘটনায় একজন নিরাপরাধ শিক্ষককে হয়রানি ও কুৎসা রটিয়ে গ্রেফতার করিয়েছেন। আমরা মনে করি দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্থ ও প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র ইতোপূর্বে মুন্সিগন্জ, নড়াইল, নাটোর , সিলেট সহ বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন কায়দায় শিক্ষকদের হয়রানি করা হয়েছিল। কুষ্টিয়ার এই ঘটনাটিও সেই সকল ঘটনার ধারাবাহিকতা মাত্র। আমরা দেশের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য বিরোধী সামপ্রদায়িক চক্রের বিরুদ্ধে বিবেকবান সকল অসামপ্রদায়িক শক্তিকে স্বোচার হওযার আহব্বান জানাই এবং একইসাথে শিক্ষক আবু সালেহের নিংশর্ত মুক্তি ও তার বাড়িঘরে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ