ছাত্রদের প্রকৃত নেতৃত্ব দিতে হলে রাজনৈতিক দলের লেজুড়বৃত্ততা ছাড়তে হবে: মেনন

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

ছাত্রদের প্রকৃত নেতৃত্ব দিতে হলে রাজনৈতিক দলের লেজুড়বৃত্ততা ছাড়তে হবে: মেনন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২০ : “বাংলাদেশের ছাত্র আন্দোলন এখন ক্ষমতার সাথে সংযুক্তি ও ক্ষমতার প্রত্যাশার তাড়না থেকে পরিচালিত হচ্ছে। রাজনীতির দুর্নীতি দুবৃত্তায়ন ও সম্প্রদায়িকতার ধারাও একারণে প্রতিচালিত হচ্ছে ছাত্র রাজনীতি ও সংগঠনে। করোনার কারণে বিশ্ববিদ্যালয়সমূহসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।

Manual3 Ad Code

ডিজিলাইশেনের সুবিধা যেমন পাওয়া যাচ্ছে তেমনিভাবে ঐ সুবিধা গ্রহণে বঞ্চিত শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। চরম বৈষম্যের শিকার হচ্ছে। এ নিয়ে ছাত্র সংগঠনসমূহের কথা নাই। ছাত্র সংগঠনগুলোকে সাধারণ ছাত্রদের প্রকৃত নেতৃত্ব দিতে হলে রাজনৈতিক দলের লেজুড়বৃত্ততা ছাড়তে হবে। স্বাধীন সংগঠন হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। তা’হলেই ছাত্র আন্দোলন তার অতীত ঐহিয্য পুনরুদ্ধার করতে পারবে।”

Manual8 Ad Code

বাংলাদেশ ছাত্রমৈত্রীর ঢাকা মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এ কথা বলেন। বাংলাদেশ ছাত্র মৈত্রী ঢাকা মহানগর সভাপতি ইয়েতুন্নেসা রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি কমরেড আবুল হোসাইন। উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক আহমেদ রুবেল। বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল। সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর ঢাকা মহানগর সাধারণ সম্পাদক তানভীন আহমেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ