ডিআরইউ’র সভাপতি নোমানি ও সম্পাদক সোহেল

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

ডিআরইউ’র সভাপতি নোমানি ও সম্পাদক সোহেল

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ নভেম্বর ২০২২ : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুরসালিন নোমানী (বাসস) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মইনুল হাসান সোহেল (ইনকিলাব)।
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ আজ রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এক বছর মেয়াদি এই কমিটির নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে সহ-সভাপতি দীপু সারেয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক কাওসার আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, আপ্যায়ন সম্পাদক নাইমুদ্দিন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।
কার্যনিবাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মনির মিল্লাত, ইসমাইল হোসেন রাসেল, মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ শেখ, আলী ইব্রাহিম।

Manual2 Ad Code

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেলসহ নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্বে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাদারি স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অাশা করছি।’

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ