জেলা পরিষদের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংরক্ষিত নারী আসনে হেলেনা চৌধুরী বিজয়ী

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২

জেলা পরিষদের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংরক্ষিত নারী আসনে হেলেনা চৌধুরী বিজয়ী

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ১৭ অক্টোবর ২০২২ : মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে ৬ ও ৭নং ওয়ার্ডে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা) সংরক্ষিত নারী আসনের সদস্য পদে হেলেনা চৌধুরী (ফুটবল) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৫০। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিজুয়ানা ইয়াসমিন সুমী (বই) প্রতীক নিয়ে মোট ১১২ ভোট পেয়েছেন।
৬নং ওয়ার্ডে (শ্রীমঙ্গল উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) পেয়েছেন ৭২ ভোট ও রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) ৬০ ভোট পেয়েছেন। কমলগঞ্জ উপজেলা ৭নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে হেলেনা চৌধুরী (ফুটবল) পেয়েছেন ৭৮ ভোট ও রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) পেয়েছেন ৫২ ভোট।
দুই উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিজুয়ানা ইয়াসমিন সুমী থেকে ৩৮ ভোট বেশি পেয়ে হেলেনা চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এবারের জেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
অদ্য সোমবার (১৭ অক্টোবর ২০২২) সকাল ৮টা থেকে শ্রীমঙ্গলের চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে ও কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে ভোট শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত। ভোট সেন্টারে ভোটারের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উৎসুক জনতার সংখ্যাই বেশি ছিল। শান্তিপূর্ণ ভোটদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে ছিলেন। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রে বসানো ছিল সিসি ক্যামেরা। ইসি কার্যালয়ের মনিটরিং সেল থেকে এসব কেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়।
হেলেনা চৌধুরী শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী এলাকার কৃষি ব্যাংক কর্মজর্তা মো.শফিকুর রহমানের স্ত্রী। তিনি এর পূর্বে শ্রীমঙ্গল পৌরসভার মহিলা কাউন্সিলর ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

Manual3 Ad Code

এদিকে শ্রীমঙ্গল উপজেলার ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মশিউর রহমান রিপন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Manual6 Ad Code

মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে ৬ ও ৭নং ওয়ার্ডে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা) সংরক্ষিত নারী আসন-৩ এর নবনির্বাচিত সদস্য হেলেনা চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ