নারীর রাতের যাত্রা

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২

নারীর রাতের যাত্রা

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৪ নভেম্বর ২০২২ : আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর ২০২২) দিবাগত রাত ১০ ঘটিকায় প্রাগ্রসর অফিস প্রাঙ্গন থেকে শুরু হচ্ছে “নারীর রাতের যাত্রা”।

নারীর প্রতি সমাজ আরোপিত সকল ধরণের প্রতিবন্ধকতা ও লিঙ্গভিত্তিক সহিংসতার মধ্যে একটি হলো নারীর ঘর থেকে বের হওয়ার সময় নির্ধারণ করে দেয়ার মাধ্যমে, শুধু মাত্র নারী হওয়ার কারণে নারীর চলাফেরা কে নিয়ন্ত্রণ করা। সমাজের মধ্যে অবস্থিত প্রচলিত পিতৃতান্ত্রিক রীতিনীতি, মূল্যবোধের দৃষ্টিতে সভ্য ও ভদ্র নারী কখনো রাতের বেলা বাইরে থাকে না। নারীর সাথে রাতে ঘটে যাওয়া সহিংসতার ক্ষেত্রে, অপরাধীকে শাস্তির আওতায় না এনে উল্টো নারীকেই কাঠ গড়ায় দাঁড় করানো হয়।

Manual7 Ad Code

সেই তথাকথিত দৃষ্টিভঙ্গির প্রতি, প্রতিবাদস্বরূপ প্রাগ্রসর এর আয়োজন “নারীর রাতের যাত্রা”।
যাত্রাটি প্রাগ্রসর অফিস প্রাঙ্গন ধানমন্ডি থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে, টি এস সি,ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করে সংহতি প্রকাশের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

Manual3 Ad Code

আপনার উপস্থিতি আমাদের স্পৃহা বাড়াবে, যুক্ত হবার আমন্ত্রণ ?

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ