মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি: চুমকি সভাপতি ও শিলা সাধারণ সম্পাদক

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি: চুমকি সভাপতি ও শিলা সাধারণ সম্পাদক

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ নভেম্বর ২০২২ : মেহের আফরোজ চুমকীকে সভাপতি এবং শবনম জাহান শিলাকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যাণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলন শেষে তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন।
এছাড়াও তিনি ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক হিসেবে পারুল আক্তার এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শাহিদা তারেক দীপ্তি ও সাধারণ সম্পাদক হিসেবে হাসিনা বারীর নাম ঘোষণা করেন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে সিমিন হোসেন রিমি এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জাহানারা বেগমের নাম ঘোষনা করেন।

Manual2 Ad Code

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলাসহ নতুন কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual4 Ad Code